ছোটপর্দার জনপ্রিয় জুটি জিয়াউল হক পলাশ ও পারসা ইভানা। ব্যাচেলর পয়েন্ট নাটক দিয়ে তারা জুটি হিসেবে আলোচনায় আসেন। এরপর কাজ করেছেন অনেক নাটক-নির্মাণে।
পারসা ইভানা
আজ ১৩ নভেম্বর পারসা ইভানার জন্মদিন। দিনটিতে সহকর্মী ও শুভানুধ্যায়ীদের অভিনন্দনে সিক্ত হচ্ছেন অভিনেত্রী। এরইমধ্যে সংবাদমাধ্যমের কাছে খুললেন ব্যক্তিগত জীবনের ঝাঁপি।
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। বিশেষ করে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক দিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে দারুণ খ্যাতি অর্জন করেছেন করেছেন তিনি। যখন যে চরিত্রই করেন তিনি সেটি ফুটিয়ে তোলেন দারুণ ভাবে।
গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেত্রী পারসা ইভানা। নিউইয়র্কের ‘দ্য ফ্রিম্যান স্টুডিও’ থেকে অভিনয়ে উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন তিনি।